Showing posts with label গল্প. Show all posts
Showing posts with label গল্প. Show all posts

Saturday, 25 March 2023

অভিজিতের আজব অভিজ্ঞতা


এয়ারপোর্টে ঢোকার পর কিয়স্ক থেকে সেলফ চেক-ইন করে সোজা গিয়ে একটা বেঞ্চে বসে পড়লেন অভিজিৎ রায়।  সঙ্গের জিনিসপত্র বলতে একখানা মিনি স্যুটকেস, তাই ব্যাগেজ ড্রপের প্রশ্নই ওঠে না, আর তাছাড়া ফ্লাইটেরও এখন ঢের দেরী। তাই সিকিউরিটি ক্লিয়ারেন্সের দিকে পরে গেলেই হবে, আপাতত একটু জিরিয়ে নেওয়া যাক – এই ভেবেই গা এলিয়ে দিলেন। তারপর চারপাশ তাকিয়ে দেখলেন, খাঁ খাঁ করছে প্রায়, ইতিউতি কিছু কর্মচারী আর দু-তিন যাত্রী ছাড়া মানুষ বলতে নিরাপত্তা রক্ষী কয়েকজন। সত্যিই কি দিনকাল পড়ল! সর্বক্ষণ গমগম করা এয়ারপোর্ট কিরকম শান্ত, নির্জন। কোনদিন ভাবতে পারা গেছিল এমন হবে। এক ভাইরাসের জুজুতেই সব কিছু যেন লাটে উঠেছে। তার ওপর এই সাইক্লোন আম্ফান, সব মিলিয়ে যেন শনির দশা চলছে। এসব সাতপাঁচ ভাবতে ভাবতেই মুখ থেকে মাস্ক আর ফেসশিল্ডটা খুলে প্রাণ ভরে একটু নিশ্বাস নিলেন। আরামে চোখটা বুজে এল, মনে হচ্ছিল খানিকটা যেন মুক্তির স্বাদ। এই কদিন ধরে ধকল তোহ আর কম যাচ্ছে না।

এক বহুজাতিক সংস্থার সেলস অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্টের উচ্চপদে আসীন অভিজিৎ। বিগত লকডাউনে কোম্পানির ভালোই ক্ষতি হয়েছে। সেই চাপ সামলাতে তাকেও হিল্লি-দিল্লি করতে হচ্ছে। আসলে গতকাল কোলকাতা থেকেই মুম্বাই যাওয়ার ফ্লাইট ছিল, কিন্তু ঝড়ের জন্য বাতিল হয়ে যায়। একরাশ বিরক্তি নিয়ে ফিরে গেছিলেন। আজও অনেক ফ্লাইট বাতিল, ভাগ্যক্রমে একখানা টিকিট পাওয়া গেছে। তবে ফ্লাইট ছাড়া না পর্যন্ত তিনি ভরসা করে উঠতে পারছেন না, কি বলা যায় শেষ মুহূর্তে আবার বাতিল হয়ে গেল।

কিছুক্ষণ বসার পর, মোবাইলে সময় দেখে উঠে পড়লেন।

তারপর এগিয়ে গেলেন সিকিউরিটি ক্লিয়ারেন্সের দিকে।

***

সিকিউরিটি ক্লিয়ারেন্স থেকে সোজা বেরিয়ে নির্ধারিত গেটের সামনের ওয়েটিং এরিয়াতে গিয়ে পৌঁছলেন অভিজিৎ। একখানে একজন মানুষও নেই। অবশ্য না থাকারই কথা, সময় মত ফ্লাইট ছাড়তে এখনও কম করে ঘন্টা দুয়েক দেরী। ঝড়ঝাপটার দিন বলে উনি সাততাড়াতাড়ি এসেছেন।
মিনি স্যুটকেসটাকে একপাশে রেখে ফোনটাকে অন করলেন। স্ক্যানিং এর সময় অফ করতে হয়েছিল। সময় কাটানোর জন্য মোবাইল খুলে দাবা খেলতে লাগলেন। দাবার শখটা অবশ্য নেহাত হালেই হয়েছে। একটা রাউন্ড খেলার পর দ্বিতীয় রাউন্ডে বেশ চাপে পড়েছেন, মন্ত্রীটাকে বাঁচাবেন কি করে ভাবছেন, হঠাৎ মাথা তুলে সামনের দিকে তাকিয়ে চমকে উঠলেন।

উল্টোদিকের বেঞ্চের এক কোনায় কেউ একটা বসে আছে। কখন এসে বসেছে তা খেয়াল করেননি অভিজিৎ। লোকটার পোশাকআসাক বেশ অদ্ভুদ, খানিকটা জাম্পস্যুটের মতো। রঙটাও কিরকম হাল্কা হলদেটে খয়েরি। মুখে মাস্ক ও মাথায় স্কালক্যাপটাও একই রঙের। আজ পর্যন্ত এত লোকজন দেখেছেন, এরকম জামাকাপড় পরে ঘুরে বেড়াতে কাউকে দেখেননি। ভাবলেন কোন ছেলে ছোকরা হবে হয়ত, আজকাল ফ্যাশনের নামে উদ্ভট সব ড্রেস বেরিয়েছে, এ হয়ত তারই কোন একটা। লোকটি নিবিষ্ট মনে হাতে মোবাইলের মতো কিছু একটা নিয়ে ঘাঁটাঘাঁটি করছে। মোবাইলের মতো কারণ জিনিসটা যে মোবাইল নয় সেটা অভিজিৎ প্রায় নিশ্চিৎ, মোবাইলে এত রঙ বেরঙের আলো জ্বলে না, এ যেন মোবাইলে কেউ টুনি দিয়ে সাজিয়েছে। অভিজিতের একবার মনে হল, কোন সন্ত্রাসবাদী নয়তো, হাতে হয়ত ওটা কোন বিস্ফোরকের রিমোট কন্ট্রোল, হয়ত প্লেন হাইজ্যাক করবে। তারপর ভাবলেন, না না, এসব জিনিস হলে সিকিউরিটি ছাড়ত না। ভাবনা মন থেকে ঝেড়ে ফেলে ফের দাবা খেলায় মন দিলেন।

***

যথা সময়ে একজন বিমানসেবিকা আর একজন গ্রাউন্ড স্টাফ এসে গেটের সামনে হাজির হল। ততক্ষণে আরও দশ-বারো জন যাত্রী এসে গেছে। অভিজিৎ মোবাইলটাকে পকেটে পুরে আড়মোড়া ভেঙ্গে উঠে দাঁড়ালেন। আইডি প্রুফ আর চেক-ইন রিসিটটা এক হাতে নিয়ে রাখলেন, আর অন্য হাতে স্যুটকেসের হাতলটা ধরে প্রস্তুত হলেন। হঠাৎ খেয়াল পড়ল তার, আরে ওই অদ্ভুদ লোকটা কোথায় গেল?! চারপাশ ঘুরে দেখলেন, কিন্তু কোত্থাও তাকে দেখতে পেলেন না।

ওদিকে বিজনেজ ক্লাসের যাত্রীদের ডাকা শুরু হল, অভিজিৎ দেখল কেউ সেদিকে এগোচ্ছে না। তিনি বুঝলেন, তিনি ছাড়া আজ আর কেউ নেই বিজনেজ ক্লাসে। অভিজিৎ গেটের মুখে এগিয়ে গেলেন।

***

প্লেন টেক অফ করার পরেই সুইচ টিপে সিটটাকে এলিয়ে নিলেন। এবার একটা নিশ্চিন্তের ঘুম দেবেন। অন্তত আগামী ঘণ্টা দুয়েকের জন্য সব কিছু ঠিকঠাক। ভাবনা চিন্তা আবার প্লেন থেকে নেমে শুরু করবেন। একজন বিমানসেবিকাকে ডেকে বলে দিলেন তাকে যেন চা-কফি বা ওয়েলকাম ড্রিংসের জন্য বিরক্ত না করা হয়, দরকার লাগলে তিনি নিজেই চেয়ে নেবেন। এরপর আরেকটি সুইচ টিপে মাঝখানের ডিভাইডারটিকে তুলে দিলেন যাতে জায়গাটা একটু অন্ধকার হয়ে যায়। এরপর মাস্কটা খুলে নিয়ে আরাম করে চোখ বুজলেন।

***

মিনিট কুড়ি পরেই হঠাৎ ঝাঁকুনিতে ঘুমটা ভেঙ্গে যায় অভিজিতের। আবার ঘুমাতে গিয়ে দেখলেন, ঘুম আর আসছেনা। অগ্যতা সোজা হয়ে বসলেন, সিটটাকেও বসার মতো করলেন। ডিভাইডারটাকেও নামিয়ে নিলেন।
একটা কফি খাওয়া যাক, এই ভেবে বিমানসেবিকাকে ডাকতে যাবেন, হঠাৎ দেখেন অদ্ভুত কাণ্ড।
প্যসেজের উল্টোদিকের রো-এর সিটে বসে আছে সেই অদ্ভুত লোকটা। কিন্তু লোকটা উঠলো কখন ?! যতদূর তার মনে পড়ছে তিনি একাই বিজনেজ ক্লাসের যাত্রী, কিন্তু অপরদিকের বিজনেজ ক্লাসের সিটে লোকটা এল কি করে। কে জানে, হয়ত শেষ মুহূর্তে এসেছিল। তিনি অন্যান্য যাত্রীদের ঢোকার দিকে অত মনযোগ দেননি, তাই হয়ত খেয়াল করেননি। তবুও মন থেকে খটকাটা মুছল না। লোকটার দিকে তাকিয়ে থাকাটা মনে হয় ও বুঝতে পারল, মুখ তুলে অভিজিতের দিকে তাকাতেই অভিজিৎ খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ে। এরকম ভাবে কাউকে দেখা অশোভনীয়। লোকটা মনে হয় ব্যাপারটা বুঝতে পেরে নিজে থেকেই ঘাড় নেড়ে বলল, “হাই”

- হ্যালো

- কিরকম অদ্ভুদ না, এরকম ফাঁকা ফ্লাইট। কোনদিন এরকম হবে কেউ ভেবেছিল?

সচরাচর রাস্তাঘাটে অচেনা লোকদের সঙ্গে আলাপ করা অভিজিতের ধাতের মধ্যে পড়ে না, কিন্তু আজ জানেন না কেন তিনি এক দুর্দমনীয় আকর্ষণ অনুভব করছে কথা বলার জন্য। লোকটার মধ্যে কিরকম একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। তাই জবাব দিলেন, “হ্যাঁ, তা যা বলেছেন।”

এরপর টুকটাক একথা সেকথা এগোতে থাকলো। আলোচনার বিষয়বস্তু মূলত করোনা ভাইরাস, লকডাউন আর অর্থনীতির বেহাল অবস্থা। কথা চলতে চলতে অভিজিৎ বললেন, “মনে হচ্ছে ডিসেম্বর মাসের দিকে সব কিছু আগের মতো হয়ে যাবে। পরের বছর ভালই যাবে। এ বছর যা যাচ্ছে।”

- হবে না।

- হবে না ?!

লোকটার এহেন বেমক্কা উত্তরে খানিকটা অবাক হলেন। মনে মনে ভাবলেন, এ আবার কি অদ্ভুদ লোক, গোটা পৃথিবী জুড়ে সকলে হাঁফ ছেড়ে বাঁচতে চাইছে, আর যেন উল্টো। লোকটা এরপর পরের বছর কি হতে পারে সেই নিয়ে বলে যেতে লাগল। তবে এমন নির্লিপ্তভাবে বলছিল যেন মনে হচ্ছে লোকটা সব দেখে শুনে এসেছে। অভিজিতের মনে হল, লোকটা নির্ঘাত একটু ছিটেল গোছের। নাহলে এরকম অদ্ভুদ পোশাক, অদ্ভুদ কথাবার্তা স্বাভাবিক মানুষে বলে না। অন্য সময় হলে তিনি চুপ থাকতেন, এরকম লোক হলে এড়িয়ে যেতেন। কিন্তু এই মহামারীর ফলে তার মানসিক ও শারীরিক চাপ বেড়েছে, ইদানিং একটু খিটখিটে হয়ে গেছেন। আর তাছাড়া সবাই যখন আশার আলো দেখতে চায়, এ ব্যাটা বলে কি না সেসব গুড়ে বালি।
তাই বেশ মেজাজের সঙ্গেই বললেন, “আপনি কি মশাই জ্যোতিষী ?! না কি ভবিষ্যৎ থেকে এসেছেন। এরকম গড়গড় করে সব বলে দিচ্ছেন।”

- দ্বিতীয়টা

- অ্যাঁ ?!

লোকটা জবাব না দিয়ে ঝুপ করে তার সিট থেকে উঠে পড়লো আর তারপর অভিজিতের দিকে এগিয়ে এল।

অভিজিতের কিংকর্তব্য ভাবখানা তখনও কাটেনি, লোকটা এসে তার ঠিক পাশের রো-এর সিটটায় বসে পড়লো। অভিজিৎ চট করে মাস্ক আর ফেসশিল্ডটা পরে নিল। মনে হল লোকটাকে বলবেন, আরে দুরত্ব বজায় রাখুন। কি বলা যায় ওই সর্বনাশী ভাইরাস কার শরীরে আছে। কথাটা বলতে যাবেন, এমন সময় লোকটা বলল, “আরে ওই মাস্ক আর ফেসশিল্ড পড়েছেন তোহ, ওটাই যথেষ্ট। ভয় পাবার কিছু নেই। আমার মুখেও মাস্ক আছে, ভাইরাস ছড়াবে না। কোন চাপ নেই।”

- কিন্তু, মানে আপনি ...

- হ্যাঁ আমি ভবিষ্যৎ থেকেই এসেছি।

- কি গাঁজাখুরি বলছেন। আমি কি দশ বছরের বাচ্চা নাকি। যা বলবেন তাই মানব।

এটা বললেন বটে, তবে মনে মনে তিনিও অবাক। লোকটা যেভাবে তার মনের কথা বুঝতে পারল, তাতে এরকম না হওয়ারও কিছু নেই।

লোকটা পকেট থেকে সেই মোবাইলের মত যন্ত্রটা দেখিয়ে বলল – “এটা আমরা একটা প্রোটোটাইপ বানিয়েছিলাম। এটা দিয়ে সময়ের আগে পরে যাওয়া যায়। কিন্তু, মশাই আমি ফেঁসে গেছি।”

- ফেঁসে গেছেন? কি করে?

- এটা টেস্টিং করছিলাম।। আগে কয়েকবার এক-দুমাস আগে পরে এসেছি, গেছি। ভালই ছিল সব। আজ রেঞ্জটা বাড়িয়ে দেখছিলাম। কিন্তু এখন অতীতে এসেছি, আর ফিরে যেতে পারছি না। এখন খালি অতীতেই যাওয়া যাচ্ছে।

মন না চাইলেই লোকটার কথা যেন প্রায় বিশ্বাস করেনিলেন অভিজিৎ। লোকটার কথার মধ্যে কিরকম একটা মোহময় ভাব আছে। তবুও জোর করেই একটু হেসে বললেন, “ধুর মশাই, এত খেলনা জাতীয় কিছু। এ আবার হয় না কি। আপনি আমার সঙ্গে প্র্যাঙ্ক করছেন, হা হা। কি তাইতো?”

- না। আপনার বিশ্বাস না হলে আসুন। আমার সাথে এটাই হাত রাখুন। বলুন কত দিন পিছনে যেতে চান।

এই বলে লোকটা যন্ত্রটা তার সামনে বাড়িয়ে দিল। এবার যন্ত্রটাকে ভাল করে দেখলেন অভিজিৎ। খানিকটা মোবাইলের মত হলেই সাইডে একাধিক বোতাম আছে, আর লাল নীল আলো জ্বলছে। লোকটার হাতটা মোবাইলের স্ক্রিনের ওপর একটা লাল গোলের ওপর। আরও চারটে ওরকম লাল গোল আছে। ঠিক যেন লুডোর ঘুঁটি রাখার ঘরের মত। লোকটা আবার বলল, “কি হল? বিশ্বাস না হলে হাত দিন। বলুন কদিন পেছবেন? একদিন করেই দেখুন আগে। না কি আরও বেশি?।”

অভিজিৎ ইতস্তত করছেন, কি করবেন ভাবছেন। তারপর মনে হল দেখাই যাক না কি হয়। খেলনা হলে তোহ কিছু অসুবিধা নেই। আর সত্যি হলে ...

আচ্ছা সে নয় যাবেন কদিন অতীতে। ভালই হবে, একদিন বেশি তোহ পাওয়া যাবে। এই ইঁদুর দৌড়ের কর্পোরেট জীবনে একটি ঘণ্টা পাওয়াই মুল্যবান। তাই যন্ত্রের ওপর হাত রেখে বললেন “বেশ তবে। একদিন।”

“তাই হোক”, বলে লোকটা সাইডের কয়েকটা বোতাম টীপে দিলেন।

শেষ বোতামটা টেপার সঙ্গে শোঞেঈ মাথায় কীরকম এক যন্ত্রণা অনুভব করলেন অভিজিৎ। মাথা যেন ছিঁড়ে পড়ছে। তখনই প্লেনটা প্রচণ্ড জোরে দুলতে লাগল। মনে হয় এয়ার পকেটে পড়েছে। প্রচণ্ড অস্বস্তি সত্ত্বেও তিনি যন্ত্রটার থেকে হাত সরাতে পারছেন না। মনে হচ্ছে সেটা আঠার মতো আটকে গেছে। এদিকে প্লেনে দুলুনি বাড়তে লাগল। আচমকা তার মাথাটা সামনের দিকে ঠুকে গেল ...

***

-স্যার, স্যার আর ইউ ওকে ?

- হ্যাঁ ...

- স্যার, উঠুন স্যার।

অভিজিৎ চোখ মেললেন। তিনি দেখলেন তার সামনে এয়ারলাইন্সের একজন কর্মী, কথা গুলো তাকে উদ্দেশ্য করেই বলছেন। চারপাশ চেয়ে দেখলেন তিনি এখনও ওয়েটিং এরিয়াতেই বসে আছেন। মাথাটা এখনও কিরকম ঝিমঝিম করছে তার। তবে মনে মনে খানিক হাসি পেল তার, তাহলে স্বপ্ন দেখছিলেন। একটু ধাতস্থ হয়ে কর্মীটির দিকে তাকিয়ে বললেন, “হ্যাঁ, বলুন।”

- স্যার, সাইক্লোনের জন্য ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। আমি আন্তরিকভাবে দুঃখিত।

- আজকেও?

- হ্যাঁ স্যার, সমস্ত ফ্লাইট ক্যান্সেল।

- ওহ

হঠাৎ অভিজিতের খেয়াল পড়লো, আরে এত সেই কালকের লোকটা। গতকাল এই এসেছিল ফ্লাইট ক্যান্সেল হওয়ার কথা বলতে। তখন রাগের মাথায় খানিক কড়া কথা শুনিয়েছিলেন একে। আজ মুখোমুখি হওয়াই অভিজিৎ খানিক যেন অপ্রস্তুত বোধ করলো। দ্বিধা কাটিয়ে বলল, “এক্সকিউজ মি। কিছু মনে করবেন না। গতকাল ফ্লাইট ক্যান্সেল হওয়ায় আপনার ওপর বেশ রাগারাগি করেছিলাম। সরি ফর দ্যাট।”
লোকটা অবাক মুখে বলল, “স্যার, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি তোহ গতকাল ডিউটিতে ছিলাম না। আর তাছাড়া যতদূর জানি গতকাল কোন ফ্লাইট ক্যান্সেল হয়নি। আজকে ঝড় আসবে বলে সব ফ্লাইট ক্যান্সেল হল হঠাৎ।”

- কি? ঝড় আসবে?

- হ্যাঁ স্যার, নিউজ দেখেননি। আম্ফান আসছে।

বাঁই করে মাথাটা যেন ঘুরে গেল অভিজিতের। ঝড় আসবে, এখনও আসেনি?! তাহলে কি তিনি সত্যিই একদিন আগে ...
দ্রুত পকেট হাতড়ে মোবাইলটা বের করলেন। সময় দেখতে গিয়ে দেখেন মোবাইল সুইচড অফ। অসহায় ভঙ্গিতে কর্মীটির দিকে চেয়ে বললেন, “আজ তারিখ কত?”

- বিশে মে

মাথায় কিচ্ছু ঢুকছে না। আজ সকালে তিনি তারিখ দেখছেন একুশে মে। স্পস্ট মনে আছে তার কাল সারারাত ঝড়টা তান্ডব চালাল। রাতে ভাল করে ঘুম হয়নি সেজন্য তার। কিন্তু এ কি করে সম্ভব ...। চারপাশে আরেকবার তাকালেন। কোথায় গেল সেই অদ্ভুত লোকটা?!
তাকে এরকম বিচলিত দেখে কর্মীটি বলে উঠল, “স্যার কাউকে খুঁজছেন না কি?”

অভিজিৎ কোন জবাব দিল না। লোকটি আবার বলল, “স্যার। চলুন স্যার। এখনও আকাশের অবস্থা ভয়ংকর হয়নি। নয়তো এরপর আর ফেরার জন্য কোন গাড়ী পাবেন না।”

ঘোর কাটিয়ে অভিজিৎ উঠে দাঁড়াল। “হ্যাঁ, চলুন।”

যেতে যেতে এয়ারপোর্টের এক জায়গায় চোখ পড়লো, সময় দেখাচ্ছে দুটো বাজতে দশ। থমকে দাঁড়ালেন। আরে এত পুরো চব্বিশ ঘণ্টা। একটা পঁচিশে ফ্লাইট ছেড়েছিল। হিসেব করলে তাই দাঁড়ায়। নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না তিনি। তাকে দাঁড়াতে দেখে কর্মীটি বলতে উঠলো, “স্যার চলুন। এইদিকে।”

অভিজিৎ এগিয়ে গেলেন কর্মীটির পিছু পিছু।

********


Sunday, 15 November 2020

দ্বিতীয় পুরুষ

 

রবিবার দিনটা এমনিও আমি চেম্বারে বসি না, তার ওপর কোর্টে স্ট্রাইক চলছে এখন, কবে সব স্বাভাবিক হবে তার কোন ঠিকঠিকানা নেই তাই সামনে আপাতত সামনে কোন কেসের ডেট নেই সন্ধ্যেবেলাটা প্রায় ফাঁকাই ছিলাম, কাজ বলতে নতুন কেনা একখানা থ্রিলার বই গোগ্রাসে গিলছিলাম গল্পের বেশ একটা টানটান মুহূর্তে এসছি, এমন সময় বেমক্কা মোবাইল ফোনটা বেজে উঠল অগ্যতা রহস্য অনুসন্ধানে ক্ষান্ত দিয়ে ফোনটা নিলাম

নিয়েই দেখি  স্ক্রিনের ওপর প্রদ্যুম্নর নাম ভেসে উঠছে ফোনটা রিসিভ করতেই 

ভাই, তুই কোথায় রে ?” – কিরকম একটা আর্তনাদের মতো আওয়াজটা শোনাল

আমি বাড়িতেই আছি কেন ?”

খুব জরুরি দরকার। তুইই পারবি হেল্প করতে। আমি এখনই তোর বাড়ি আসছি

 প্রদ্যুম্ন আমার স্কুল জীবনের বন্ধু উচ্চমাধ্যমিকের পর ও চলে গেল ইঞ্জিনিয়ারিং পড়তে আর আমি এলাম ল পড়তে তবে বন্ধুত্বটা এখনও রয়ে গেছে এক বছর হল ও বিয়ে করছে ওর বউ সিমি এই শহরের একজন উঠতি চিত্রশিল্পী মোটামুটি একটা নামডাক তৈরি হয়েছে তবে শুধু ভাল ছবিই আঁকে না, সিমি ডাকসাইটে সুন্দরীও বটে তবে আমাদের প্রদ্যুম্নও কম কিসে আই টি ফার্মে মোটা মাইনের চাকরি, দেখতেও বেশ হ্যান্ডসাম, কলেজে পড়াকালীন একইসাথে দু-দুটো  ...... সে যাক গে, মোদ্দা কথা হল এক্কেবারে সেটল লাইফ, আর বাচ্চাকাচ্চাও নেই, তাই সমস্যার কোন সম্ভবনাই নেই এর মধ্যে আবার কি দুর্যোগ হল

সময় না নিয়েই উত্তর দিলাম – “হ্যাঁ, আয় না কোন অসুবিধা নেই

উত্তরটা শুনেই একটা ওকে বলে ঝপ করে ফোনটা কেটে দিল আমি বসে ভাবতে থাকলাম, গত একমাসে ওর সাথে আমার কোন দেখাসাক্ষাৎ হয়নি আমি একটা খুনের মামলা নিয়ে ব্যস্ত ছিলাম, আর তাতে এক রাজনৈতিক নেতার নাম জড়িয়ে যাওয়ায়, মামলাটায় আরও ঘোঁট পেকে গিয়েছিল এদিক ওদিক দেখার সময় পাইনি এরমধ্যে আবার কি বিপদ আসতে পারে ওর জীবনে সাতপাঁচ ভেবেও কিছু পেলাম না থ্রিলার পড়া তখন মাথায় উঠেছে প্রদ্যুম্নর জন্যই অপেক্ষা করতে লাগলাম।

***

 ...... গত তিন হপ্তা ধরেই এটা আমার মনে হচ্ছে সিমি যেন আমায় চিট করছে। আমি ছেলেটাকে আগেও কোথাও দেখেছি মনে হয়, কিন্তু ঠিক চিনতে পারছি না। ও আসে, মাঝে মধ্যেই আসে। আর সিমিও আমায় সেটা জানতে দেয় না।” – এতটা বলে প্রদ্যুম্ন থামল 
আমি জলের গ্লাস ওর দিকে এগিয়ে দিয়ে বললাম, “ তো, কি ভাবছিস? ডিভোর্স দিবি?”

হ্যাঁ, না মানে ... ইয়ে, সেটাই তোর কাছে ...”

আমি থামিয়ে দিয়ে বললাম- “দেখ ভাই, ভারতবর্ষের সমস্ত আইনের বই , বা গোটা বিশ্বের সব আইনের বই উল্টে ফেললেও এরম কোন আইন নেই যে, স্বপ্নে বউ চিট করছে বলে ডিভোর্স দেওয়া যায় 
শোন গরমে তোর মাথা খারাপ হয়ে গেছে

কথাটা শুনেই যেন তিড়বিড়িয়ে জ্বলে উঠল, সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, “তুই কি পাগল মনে করেছিস?”

আমি বললাম- “আরে শান্ত হয়ে বস, মাথা ঠাণ্ডা কর, দু পেগ হুইস্কি বানাই খেতে খেতে আলোচনা করা যাবে

হুইস্কির গ্লাসটা ওর দিকে এগিয়ে দিতেও ও তুলল না, বিমর্ষ মুখে বসে রইল মুখ দেখে মনে হল, ওর মনের ভিতর একটা তোলপাড় চলছে 
কথা ঘোরানোর জন্য জিজ্ঞেস করলাম, ওর অফিসের কথা সেখান থেকে নানান একথা ওকথা বলে চললাম আমি কিন্তু প্রদ্যুম্ন অধিকাংশ জবাব সংক্ষেপে দেয়, কখনও শুধুই হু আর হ্যাঁ-এর ওপর দিয়েই চালাচ্ছে ওর মন পড়ে আছে অন্য কোথাও। জানতে পারলাম শুধু এটুকুই যে ওর কর্মজীবনেও সুখ নেই। সম্প্রতি একটা মোটা অঙ্কের ডিল ওর হাত থেকে অফিসে ওর এক প্রতিদ্বন্দ্বীর হাতে গিয়ে পড়েছে। ফলত অফিস বা ঘর, কোথাও ওর শান্তি নেই।

“সিমিকে বলেছিস ?”

“না, আর বলবোটাই কি, কোন প্রমাণ নেই তোহ।”

“বাহঃ, প্রমাণের অভাবে উনি বউকে বলতে পারছেন না, কেস করতে এসেছেন!”

“উহঃ তুই আমার ক্রাইসিসটাই বুঝজিস না। আর আমি তো কেস করব বলিনি ... তোর কাছে একটু হেল্প চাই।
আর তাছাড়া সময়ও নেই সেরকম। আমি সকালে বেরোই আর ওরও অ্যাকাডেমি থেকে ফিরতে ফিরতে রাত হয়ে যায়”

“হুম্ম” – দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কি করবো বুঝলাম না। অন্য কেউ হলে এতক্ষণে ভাগিয়ে দিতাম, কিন্তু প্রদ্যুম্ন বলেই পারছি না। অনেক ছোট থেকে চিনি, ব্রিলিয়ান্ট ছেলে, এভাবে ওকে কোনদিন ভেঙ্গে পড়তে দেখিনি। কিরকম একটা মায়া হচ্ছিল।

“আচ্ছা, বললি ছেলেটাকে দেখেছিস। তা কিরকম দেখতে?”

“ফরসা, ক্লিন শেভেন, বেশ হ্যন্ডসাম।”

“দেখ এভাবে বললে কি হবে, কোন বিশেষ বৈশিষ্ট্য? এরম তো হাজার হাজার ছেলে আছে।”

থম মেরে রইল, কোন জবাব দিল না। আমারই বোঝা উচিৎ ছিল, স্বপ্ন আর কত স্পষ্ট হবে।

তা আরও দুচারটে কথা বলে শেষমেশ বললাম – “এক কাজ কর, অফিস থেকে হপ্তা খানেকের ছুটি নে, আর সিমিকেও বল একটু সময় করতে। ঘুরে আয় কোথাও, কোন হিল স্টেশন। বললে বল, আমার চেনা ভাল ট্যুর অপারেটর আছে, সস্তায় করিয়ে দেবে। 
আর হ্যাঁ
, এই কার্ডটা রাখ ” – মানিপার্স থেকে একটা কার্ড ওর হাতে দিলাম।

“এটা কি?”

“মধুমিতা স্যন্যাল- সাইকোঅ্যানালিস্ট, ভাল কাউন্সেলিং করে। তোর স্ট্রেস যাচ্ছে, আর তার থেকেই এসব স্বপ্ন দেখছিস। একবার ট্রাই করে দেখতে পারিস। কিছু মাইন্ড এক্সারসাইজ দেবে, দেখ যদি কাজ দেয়। 
আমাকেও কয়েকবার হেল্প করেছেন। বেশ এফিশিয়েন্ট।”

বললাম বটে, তবে কথাটা কতটা কানে নিল জানি না। কার্ডটা পকেটে পুরে -“আজ চলি।” বলে বেরিয়ে গেল।

আমিও গা এলিয়ে দিলাম সোফায়। বসে মনে হল ভাগ্যিস এই ম্যরাইটাল কমপ্লিকেসির মধ্যে যাইনি। অজস্র ঝক্কি বাবা। 
তাই জন্য কোন দিন প্রেম ভালবাসাও করিনি। আর ওকালতি জীবনে এসে ডিভোর্সের মামলা দেখে দেখে যেটুকু ইচ্ছে ছিল তাও প্রায় উবে গেছে
, শুধু ......।

কেন  যে প্রেমের মতো একটা উন্মুক্ত জিনিসের পরিণতি সবসময় বিবাহের মতো এক খাঁচায় এসে বন্দী হয় কে জানে।

মোবাইলটা আবার বেজে উঠল, এটা অবশ্য এক্সপেক্টেড ছিল।

***

দিন সাতেক পরে

সেদিন হঠাৎ মল্লিকবাজার থানার ওসি তমাল বাবুর সঙ্গে দেখা। আমাদের দুটো পাড়া পরে থাকেন। ক্রিমিনাল ল’ প্র্যাক্টিস করি বলে চেনাশোনা আছে একটু। একথা সেকথায় বলে বসলেন –  “আচ্ছা, আমাদের মল্লিকবাজারের প্রদ্যুম্ন লাহিড়ি আপনার বন্ধু না।”

অবাক হয়ে বললাম -“কেন বলুন তো?”

“না, উনার কি মাথার গোলমাল হল। গত পরশু হঠাৎ থানায় এসে বলে, বউয়ের নামে কেস করবে। কারণ শুনে তাজ্জব হয়ে যাবেন মশাই। বলে কি না, স্বপ্নে উনি দেখেছেন বউ না কি পরকীয়া করছে। মশাই ছাব্বিশ বছর এই পুলিশের চাকরিতে হয়ে গেল। নয় নয় করে অনেক কেচ্ছাই তো দেখলাম, তবে কস্মিনকালেও এমন কথা শুনিনি। তা আপনি কিছু জানেন না কি?”

আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। তবে কি সত্যিই প্রদ্যুম্নর মাথাটা বিগড়ে গেল।

“ও মশাই। কি ভাবছেন?”

চটক ভেঙ্গে বলে উঠলাম , “ ইয়ে না ... সেরম কিছু না। তা আপনি কি বললেন?”

একগাল হেঁসে জবাব দিলেন “ কি আর বলল। বললুম, আইপিসিতে এরম কোন ধারা নেই, আপনি বরুং দিল্লি যান, নেতা মন্ত্রী ধরুন গে’, আইন না থাকলে কেস দেব কি। 
অন্যকেউ হলে পাগল বলে তাড়িয়ে দিতাম। কিন্তু ভদ্দরলোক
, তারপর দেখেও কেমন জানি ...”

তমাল বাবুর কথা শেষ হতে না দিয়েই বললাম, “আজ আসি বরং। একটু তাড়া আছে, অন্যদিন কথা হবে।”

উত্তরের অপেক্ষা না করেই হাঁটা লাগালাম। বাড়ি গিয়ে প্রথমেই প্রদ্যুম্নকে একটা ফোন করলাম। ফোন বেজে গেল। না পেয়ে সিমিকেই করলাম। উত্তর শুনে মাথায় বাজ পরল আমার। প্রদ্যুম্ন না কি বাড়ি নেই, পরশু রাতেই অফিসের কাজে দিল্লি বেরিয়ে গেছে। 
তৎক্ষণাৎ অফিসে ফোন করে জানলাম
, প্রদ্যুম্ন না কি হপ্তা খানেকের জন্য ছুটি নিয়েছে। কারণ হিসেবে দেখিয়েছে বউয়ের শারীরিক অসুস্থতা।

মাথা ভোঁ ভাঁ করছে। তমাল বাবুর ওপর রাগ হচ্ছে। কি বে আক্কেলে মানুষ, এরকম কেউ একটা পরামর্শ দেয়। সব কিছুই কি ইয়ারকি না কি। প্রদ্যুম্ন নিশ্চয় ওনার কথা দিল্লি গেছে। কি করব বুঝে উঠতে পারছি না। আগে খবরটা কনফার্ম করতে হবে ও কোথায় কি কারণে গেছে।

মধুমিতা স্যান্যালের কাছে যে যায়নি সেটা জানি।  এদিক ওদিক সোর্স লাগিয়ে যা বেরল তা শুনে আরও অবাক হলাম। প্লেনের প্যসেঞ্জার লিস্ট থেকে কনফার্ম ও দিল্লিই গেছে। মিথ্যে বলেনি। 
অফিসের এক কলিগের থেকে জানলাম ও না কি দিল্লির আমলা- মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করতে চাইছিল। দুয়ে দুয়ে চার করলাম
, এর জন্য ক্যালকুলেটর লাগে না।  দিল্লি যাওয়ার কারণ সম্বন্ধে নিশ্চিত হলাম। নির্ঘাত কোন মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছে। আবার ফোন করলাম, এবারও পেলাম না। 
ঠিক করলাম
, সিমিকে পুরো ব্যপারটা জানাতে হবে। তারপর ওর সঙ্গে পরামর্শ করেই যা করার করা যাবে। 
সিমিকে ফোন করতে যাব
, এমন সময়  প্রদ্যুম্নর ফোন। ফোনটা রিসিভ করেই কথা বলতে যাব, ওদিক থেকে আগেই কথা শুরু করে বলল –“আরে এতক্ষণ নেটওয়ার্ক পাচ্ছিলাম না, কখন থেকে ট্রাই করছি তোকে।
সব সলভ হয়ে গেছে বুঝলি।” – গলায় স্পষ্ট একটা তৃপ্তির সুর।

অবাক হয়ে বললাম  -“ কি সলভ হয়েছে ?”

“আমি স্বপ্নের সেই ছেলেটাকে চিনতে পেরেছি। আর কোন টেনশন নেই। আমি বাড়ি ফিরছি।”

“হ্যাঁ তা ঠিক আছে, কিন্তু ...।”

আমাকে থামিয়ে বলল, “এই বোর্ডিং গেট খুলে দিয়েছে, আমি রাখছি।  কোলকাতা পৌঁছে কথা হচ্ছে।”

বলেই ফোনটা কেটে দিল।

আমার সামনে একরাশ ধোঁয়াশা ছাড়া আর কিছুই রইল না।

***

বছর দেড়েক পর

“মধুমিতা হল তোমার? লেট হয়ে যাচ্ছে তো।”

“উহ আসছি বাবা ... চলো।”

আজ প্রদ্যুম্ন আর সিমির মেয়ের মুখে ভাত। আমি আর মধুমিতা বেরিয়ে পড়লাম।  

***

পুনশ্চ

আমি প্রদ্যুম্ন। এই গল্পটা কেউ জানে না। দেড় বছর আগে যখন পাগলামি করে দিল্লি গেছিলাম, মন্ত্রী ধরতে, তখন ঠিক করেছিলাম সিমির সঙ্গে সব কিছু ত্যাগ করে নতুন করে জীবন শুরু করব। নতুন জীবন, তাই নতুন লুকও দরকার। কর্পোরেট জগতে রাশভারী দেখানোর জন্য ফ্রেঞ্চ কাট দাড়ি ছিল। দিলাম ধাঁই করে উড়িয়ে। সেভ করে মুখ ধুয়ে যখন আয়নার দিকে তাকালাম, তখন ঠিক চিনতে পারলাম তাকে। চশমা ছিল না, তবে স্পষ্ট দেখলাম। সেই ফরসা মুখ, ক্লিন সেভেন। চিনতে কোন ভুল হল না আমার স্বপ্নের সেই দ্বিতীয় পুরুষকে।